মালিঙ্গা ফর্মে ফিরেছেন। ২০১৯ সালে এখন পর্যন্ত ৮০.৪ ওভার বল করেছেন, উইকেট নিয়েছেন ১৪টি! আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ৬.৪ ওভার বল করে নিয়েছেন তিন উইকেট। বোঝাই যাচ্ছে, শেষ বিশ্বকাপের জন্য নিজেকে ভালোমতোই প্রস্তুত করেছেন লাসিথ মালিঙ্গা। তা ছাড়া বাংলাদেশের বিপক্ষে রেকর্ডটাও ঈর্ষণীয়। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৩.৭৭! মালিঙ্গাকে নিয়ে মাশরাফিদের একটু বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে। দিলশানও জানিয়েছেন মালিঙ্গার ফেরাটাই বাংলাদেশের ভয়ের কারণ, ‘আমার মনে হয় বাংলাদেশের টপ অর্ডারে কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে। আমি আফগানিস্তানের বিপক্ষে ওর শেষ ম্যাচটা দেখেছি। আমার মনে হয় ও ওর ফর্ম ফিরে পেয়েছে। ও গত ম্যাচে সত্যিই ভালো বল করেছে। এটা শ্রীলঙ্কার জন্য সুসংবাদ। ওর অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন হয়ে যেতে পারে।’
মালিঙ্গা ফর্মে ফিরুন। সমস্যা নেই। কিন্তু আজ বাংলাদেশের বিপক্ষে তিনি যেন নিষ্প্রভই থাকেন। এমন প্রার্থনা কিন্তু হবেই।
============================================================
সূত্রঃ খবরটি প্রকাশিত হয়েছে "প্রথম আলো" পত্রিকায় এই লিংকে
এই খবরটির সম্পূর্ণ © স্বত্ব "প্রথম আলো"
সকলনিউজ.কম এর কোন দায় বহন করে না
যেকোন অভিযোগঃ ইমেইল: news@sokolnews.com
