গোপালগঞ্জে ট্রাক উল্টে তিন রেনু পোনা ব্যাবসায়ী নিহত ও কমপে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভোলা জেলার পঞ্জবপুর গ্রামের দুলাল ব্যাপারী (৫০), একই গ্রামের গিয়াস উদ্দিন (২৮) ও ভোলা জেলার রামাদাসপুর গ্রামের বিল্লাল হোসেন (৩২)। আহত ১১ জনকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল হোসেন মারা যান। নিহতরা চিংড়ির রেনু পোনা ব্যাবসায়ী বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। পুলিশ রাত ৪টার দিকে উদ্ধার অভিযান শেষ করে।গঙ্গারামপুরে নিহত দুইজনের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান শাহ জামাল। শনিবার ভোরে ময়মনসিংহ শেরপুর সড়কের ফুলপুর উপজেলার ভাইটকান্দি নামক স্থানে মুরগী বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় পিকআপের হেলপারসহ ৩ জন। আহত হয় ৩ জন। এদের মধ্যে গুরুতর পিকআপ চালকসহ ২ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে। পিকআপটি শেরপুর থেকে মযমনসিংহ যাওয়ার পথে বিপরীতমুখী ট্রাকের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে পোশাক শ্রমিক বহনকারী একটি বাস রাস্তার ওপর উল্টে গেলে ঘটনাস্থলেই এক পোশাক শ্রমিক নিহত ও ২৩ জন আহত হয়েছে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। |
Apr 8, 2017
এ সম্পর্কিত আরও খবর
- Blog Comments
- Facebook Comments