Apr 8, 2017

ভারত-বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু



  New  0  0 Google +0  0
ভারত-বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু
 সার্কভুক্ত দেশের মধ্যে ভারত, নেপাল. ভূটান এবং মায়ানমারের মধ্যে রেলপথে বাণিজ্যিক পণ্য পরিবহনের চুক্তি অনুযায়ী দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ডুয়েল গেজ রেলপথে আনুষ্ঠানিকভাবে পন্য পরিবহন শুরু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে দিল্লীতে বসে রাধিকাপুর ষ্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাণিজ্যিক ওই রুট যৌথভাবে উদ্বোধন করেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুর ১টা ৫০মিনিটে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ৪২টি তেলের ওয়াগনে ইন্ডিয়ান হাই স্পীড ডিজেল (জ্বালানী) নিয়ে পণ্যবাহী একটি ট্রেন বাংলাদেশে প্রবেশ করে। ভারতের পশ্চিমবঙ্গের নিমানগর তেল রিফাইনারী ডিপো থেকে এই ট্রেনটি যাত্রা করে। ট্রেনটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দিনাজপুরের পার্বতীপুর তেল ডিপো পর্যন্ত যায়।
বিরল রেল স্টেশনের মাষ্টার মাসুদ পারভেজ জানান, এই পণ্যবাহী ট্রেনে মোট ২হাজার ২শ’ মেট্রিক টন জ্বালানী ছিল। পরে ট্রেনটি বিরল রেলওয়ে ষ্টেশনে গিয়ে যাত্রা বিরতি দেয়। সেখানে মালামালগুলো পরীক্ষা করে ভ্যাট বিভাগের কর্মকর্তারা।
এর আগে সকাল ৮টার দিকে জ্বালানী বোঝাই ওয়াগনগুলোকে নিয়ে আসতে বাংলাদেশ থেকে একটি ইঞ্জিন ভারতে প্রবেশ করে। পরে সব ধরনের কার্যক্রম শেষে দুপুরে ট্রেনটি বাংলাদেশে প্রবেশ করে। এখন থেকে এই রেলপথে জ্বালানী, পাথরসহ সব ধরনের পন্য পরিবহনের ফলে সংশ্লিষ্ট দেশের মধ্যে দ্রুত এবং পণ্য পরিবহন খরচ কমে যাবে বলে আশা করা হচ্ছে।

SHARE THIS