Feb 8, 2018

খালেদার রায় নিয়ে যা বললেন ইমরান এইচ সরকার


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে  বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের এবং তারেক রহমানের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার ১টা ৪০ মিনিটে রায় শুনতে গুলশানের বাসা থেকে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে পৌঁছান বেগম জিয়া। অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।
 
এর আগে এ মামলার আসামি বেগম খালেদা জিয়া, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, কাজী সলিমুল হক কামালসহ অন্যদের আদালতে হাজির করা হয়েছে। এবার খালেদা জিয়ার রায় নিয়ে কথা বললেন গণজাগরনের মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘ব্রেকিং নিউজ: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদণ্ড
তারেক রহমানসহ অন্য আসামীদের ১০ বছরের কারাদণ্ড।’



SHARE THIS