Oct 5, 2018

রোনাল্ডোর বিরুদ্ধে এনেছেন ধর্ষণের অভিযোগ, প্রকাশ্যে এল দু‘জনের অন্তরঙ্গ মুহূর্তের ফুটেজ

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একেবারে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ৷ জুভেন্তাসের জার্সি গায়ে অফ ফর্ম তো ভোগাচ্ছিলই এবার আরও খারাপ জায়গায় পৌঁছে দিল ধর্ষণের অভিযোগ ৷




২০০৯ সালে তাঁকে ধর্ষণ করেছিলেন বলে এক জার্মান প্রকাশনা সংস্থাকে সাক্ষাৎকার দেন ক্যাথরিন মায়োরগা ৷ আর তারপর থেকেই কার্যত শনির দশা চলছে রোনাল্ডোর ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সিআর সেভেন ৷ কিন্তু তাতেও যে বিশ্বাসযোগ্যতা পাননি তার প্রমাণ পর্তুগাল দল থেকে বাদ পড়ছেন ৷ ২০০৯ সালে মার্কিন মহিলাকে ধর্ষণের অভিযোগ নিয়ে গোটা দুনিয়া সরগরম ৷ পরিস্থিতি এতটাই খারাপ যে হুড়হুড় করে দর পড়ে যাচ্ছে জুভেন্তাসের শেয়ারের ৷

এরমধ্যেই সিআর সেভেনকে আরও বিপাকে ফেলতে সামনে এল বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ ৷ যাতে যে মহিলা ধর্ষণের অভিযোগ এনেছেন তাঁকে ও রোনাল্ডোকে একান্তে সময় কাটাতে দেখা যাচ্ছে ৷

নেভেদার একটি আদালতে ২০০৯ -র ১২ জুন হওয়া একটি ধর্ষণের বিষয়ে ৩২ পাতার অভিযোগ দায়ের করেন ক্যাথরিন ৷ এদিকে রোনাল্ডো উত্তর দেওয়ার জন্য ২০ দিনের সময় পেয়েছেন ৷

SHARE THIS