ডাস্টবিন থেকে ভেসে এলো নবজাতক কন্যার কান্না। দেখে মনে হলো, গলাটিপে হত্যার চেষ্টাও করা হয়েছে কয়েকবার। গলায় রয়েছে অসংখ্য আঘাতে চিহ্ন। সেই নবজাতক শিশুটির জায়গা হয়েছে আরেক মায়ের কোলে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লায়।
গত শুক্রবার রাত ৯টায় মেকানিক আলমগীর মিয়া ফতুল্লা ডিআইটি মাঠের পাশ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। হঠাৎ ডাস্টবিনের ভেতর থেকে শিশুর কান্না শুনে থমকে যান তিনি। ডাস্টবিন খুঁজে করে দেখেন, একটি বাজারের চটের থলে থেকে ওই কান্নার শব্দ আসছে। থলে খুলতেই বের হয়ে আসে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতক কন্যা। এরপর নবজাতকটিকে উদ্ধার করে থানা নিয়ে যাওয়া হয়। পরে থানা থেকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাসপাতালের দোতলায় লেবার ওয়ার্ড-১-এর দায়িত্বরত চিকিসৎক জহিরুল ইসলাম জানান, শিশুটির ঠাণ্ডা লেগে গেছে। ধারণা করা হচ্ছে জন্মের পর গলাটিপে হত্যার চেষ্টা করা হয়েছে। মারা গেছে মনে করেই ডাস্টবিনে ফেলে গেছে। তাই পর্যবেক্ষণের প্রয়োজনে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
আলমগীর জানান, তিনি ফতুল্লা চৌধুরী বাড়ির ভাড়াটিয়া। তার স্ত্রীর নাম লিপি বেগম। পেশায় মেকানিক। তার একটি ছেলে সন্তান আছে। মেয়ে সন্তান না থাকায় তিনি নবজাতকটিকে দত্তক নিতে আবেদন করেছেন। তার আবেদনে শুক্রবার রাতেই পুলিশ ও একজন নির্বাহী ম্যাজিস্টেট্র আইনগত কার্য সম্পন্ন করেছেন। শিশুটি অসুস্থ থাকায় এখন পর্যন্ত হাসপাতালে রাখা হয়েছে
।