বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা ভারতীয় সেনা বাহিনীর সাত সদস্যের পরিবারের হাতে শনিবার বিকালে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে ভারতীয সেনা নিবাসের মানেকশ সেন্টারে অয়োজিত এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। ভারতের মোট ১৬৬৮ জন শহীদ সেনাকে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এদিনের অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়েছে। এর সঙ্গে আছে ভারতীয় শহীদদের রক্ত। তাদের আত্মত্যাগের কথা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণ করা হবে। এই অনুষ্ঠানেই বলতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে, বাংলাদেশের ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ৫ বছরের মাল্টিপল ভিসা (একাধিকবার যাতায়াতের সুযোগ) দেয়া হবে। ভারতে বাংলাদেশের ১০ হাজার মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তা দেয়ার কথাও ঘোষণা করেন মোদী। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তির সংখ্যা ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার করার কথাও জানিয়েছেন তিনি।
SHARE THIS