Feb 8, 2018

রায় শুনতে আদালতে খালেদা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওয়ানা হয়ে দুপুর পৌনে ২টায় প্রায় ২ ঘণ্টা পর বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত পৌঁছান তিনি। তার উপস্থিতিতে বিশেষ জজ-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান রায় পড়া শুরু করবেন। এ মামলার অপর দুই আসামি কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদকে আগেই এজলাসে আনা হয়েছে।
খবরটির সূত্রঃ

SHARE THIS