Feb 11, 2018

মাধুরীর সঙ্গে মোশাররফ করিম!


বি টাউনের নৃত্যপটিয়াসী অভিনেত্রী মাধুরী দীক্ষিত কলকাতার নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিতে মাধুরীর সঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছবির নাম ‘সিতারা’। এটি পরিচালনা করবেন আশিস কুমার রায়। দায়িত্বশীল একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। সূত্র জানায়, বাংলা সাহিত্যের ধ্রুপদী লেখক আবুল বাশারের একটি গল্প থেকে নির্মিত হবে ছবিটি। সেখানে মোশাররফ করিম অভিনয় করবেন মাধুরীর বডিগার্ড হিসেবে। তবে এ ব্যাপারে মোশাররফ করিমের কাছে বিস্তারিত জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। বাংলাদেশের সীমান্তে চোরাচালান নিয়ে ‘সিতারা’ ছবির কাহিনী আগাবে। ‘সিতারা’র নাম ভূমিকায় অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। ছবিতে মাধুরী-মোশাররফ ছাড়াও অভিনয় করবেন ওপার বাংলার অভিনেতা কৌশিক সেন। জানুয়ারিতে তিস্তা নদীর পাড়ে সীমান্ত এলাকায় ‘সিতারা’র শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। তিনি বলছেন, মাধুরী-মোশাররফ করিম ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আরো চমক দিয়ে খবর জানানো হবে, তবে সেটা কিছুদিন পর।


SHARE THIS