Mar 26, 2018

আলুর মধ্যে গোলাপ ফুল

রূপ আর গন্ধের জন্য ফুলের কদর সব সময়েই বেশি। যে কোনো পরিবেশকেই ফুল অন্য মাত্রা দিয়ে থাকে। ফুল প্রেমীদের মধ্যে আবার অনেকে বাসায় কিংবা খোলা স্থানে এটির চাষ করে থাকেন। গাছ পরিচর্যার মাধ্যমে ফুল ফোটাতে পারলে তাদের আনন্দ আর ধরে না! অনেকে অবশ্য বাগানের জন্য জমি না পেলে টবেই সেই সাধ পূরণ করে থাকেন। আবার কিছু প্রজাতির ফুল গাছের চারার অভাবে কলমও করে থাকেন কেউ কেউ। তাই বলে আলুকে ব্যবহার করে গোলাপ ফুল ফোটানো সম্ভব? শুনতে অবিশ্বাস্য শোনালেও আসলেই তা সম্ভব! এজন্যে প্রয়োজন হবে,



১. ডালসহ গোলাপ ফুল ২. আলু ৩.প্লাস্টিকের বোতল ৪. মাটি এবং ৫. ছোট পাত্র। যা করতে হবে: গোলাপের ডালটি রেখে ফুল আলাদা করে ফেলুন। এরপর আলুর মাঝ বরাবর একটি ছোট্ট ছিদ্র তৈরি করুন। এরপর সেই গর্তে গোলাপের ডালটি বসিয়ে দিন। খেয়াল রাখবেন ডালটি যেন আলুর মধ্যে শক্তভাবে আটকে থাকে। এরপর মাটিতে গর্ত করে সেখানে গোলাপের ডালসহ আলুটি রেখে মাটি দিয়ে তা ঢেকে ফেলুন। রোপনের জন্য খোলা জায়গা না পেলে সেক্ষেত্রে বোতলটিকে কেটে দু’ভাগ করে কেটে নিচের অংশকে ব্যবহার করতে পারেন। গোলাপের ডালসহ আলুটিকে মাটিতে রোপন করুন। এরপর ডালটির উপরে বোতলের উপরের অংশ দিয়ে ঢেকে দিন। খেয়াল রাখবেন যেন বোতলের মুখ খোলা থাকে। এরপর কয়েকদিন লক্ষ্য করে দেখুন আপনার গোলাপ গাছটি কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

SHARE THIS