আজকের ভাগ্যচক্র
ড. কে. সি. পাল
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ সেনাপতি মঙ্গল, গ্রহপিতা রবি ও প্রেমের দেবতা শুক্রাচার্যের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। দুর্জন আত্মীয় বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বালতে পারে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
সংকটকালে কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন। উচ্চশিক্ষা ও বিদেশগমনের সম্ভাবনা, ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের কলহবিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার-প্রসার ঘটবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ভাইবোননদের সঙ্গে দীর্ঘদিনের কলহবিবাদের মীমাংসা হবে। জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্ত দ্বারা ক্ষতির সম্ভাবনা।
মিথুন [২১ মে-২০ জুন]
টাকা-পয়সা যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে। আজকের বিনিয়োগ বন্ধুত্ব সুদূরপ্রসারী হবে। ভাইবোনদের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
গৃহবাড়ি, আসবাবপত্র ও যানবাহন মেরামতে শ্রম-অর্থ দুটোই ব্যয় হবে। অবশ্য পাওনা আদায় আটকে থাকা কাজ তথা অচল ব্যবসা সচল হয়ে উঠবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। যার ফলে আপনাকে সর্বদাই ব্যস্ত থাকতে হবে। শত্রুরা পরাস্ত হবে।
সিংহ [২১ জুলাই-২১ আগস্ট]
সবদিক থেকে শুভফল এলেও মনে একটা চাপ দুঃখ বিরাজ করবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। হারানো বন্ধুর সাক্ষাৎ শুভকর হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে। ব্যবসা-বাণিজ্যে অংশীদার ও কর্মক্ষেত্রে সহকর্মী সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করা শ্রেয় হবে। প্রেম বন্ধুত্ব বিনিয়োগ ভ্রমণ বিনিয়োগ শুভকর হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
কর্ম প্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। যার ফলে আপনাকে সর্বদাই ব্যস্ত হয়ে থাকতে হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। শত্রুরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। শরীর মন ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নুির্বদ্ধিতার পরিচয় হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
জীবনসাথীর শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। আয়-উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। লম্বা দূরত্বের সফরে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। মন সুর সংগীত ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। প্রেমীযুগল সতর্কতার সঙ্গে চলুন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন বর্জনের সঙ্গে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে। বন্ধুবান্ধব আত্মীয়পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ মৌজমস্তিতে কাটবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতের সহায়ক হবে। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসার সম্ভাবনা।
খবরটির সূত্রঃ bd-pratidin
