Mar 21, 2018

রাজধানীর গুলশানে ২ গারো নারী খুন

রাজধানীর গুলশানের উত্তর কালাচাঁদপুর খাঁপাড়ার একটি ভবনের চারতলা থেকে দুই গারো নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মরদেহ দুটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক খবরের সত্যতা নিশ্চিত করেছেন ।



তিনি জানান, খবর পেয়ে গুলশান থানা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর গারো উপজাতির এই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ দু'টিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

SHARE THIS