
মেহেরপুর নিউজ ঃ
মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জবেদ আলীর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালের দিকে নাটোর সিরাজগঞ্জ এর মাঝামাঝি স্থানে নাটোর জেলায় জবেদ আলীর লাশ উদ্ধার করা হয়। জবেদ আলী সুবিদপুর গ্রামের কবির আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে গত বুধবার বিকেলের দিকে একটি পিকআপ যোগে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দেন।
এদিকে শুক্রবার সকালে তার বাড়িতে খবর আসে তার মরদেহ নাটোর জেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নাটোর জেলা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে নিয়েছে
The post সুবিদপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর লাশ উদ্ধার appeared first on Meherpur News.