Aug 21, 2020

মেহেরপুরের গাংনীতে জেলা ছাত্রলীগের মানববন্ধন

featured image

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক জিয়ার ফাঁসির দাবিতে গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে গাংনী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহনের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, ফয়সাল জাহান শিশির যুগ্ম সাধারণ সম্পাদক ডালিম রানা, সাংগঠনিক সম্পাদক রায়হানুর জামান নিরব,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাকিরউজ্জামান আরিফ, মানবউন্নয়ন বিষয়ক সম্পাদক মাসুদ রানা মিল্টন, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক শাহীন রেজা, গাংনী সরকারী কলেজ শাখা যুগ্ম সাধরণ সম্পাদক মাজেদুল ইসলাম রিমন।

বক্তারা ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার আহবান জানান। এ সময় শুভ, রাজ, হামিম, লিমন, সজিব, তুষার, জামিল, সবুজসহ পৌর ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

The post মেহেরপুরের গাংনীতে জেলা ছাত্রলীগের মানববন্ধন appeared first on Meherpur News.


SHARE THIS