ঢাকা ও নড়াইলে দায়ের করা মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ারপক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
