
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬১ জন।
এছাড়া, নতুন করে ২ হাজার ৪০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৯০ হাজার ৩৬০ জনে।
শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৫৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৪৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি।
নতুন যে ৩৯ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ এবং নারী ১২ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৪৬ জন এবং নারী ৮১৫ জন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৬২৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৯ দশমিক ৪৫ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
Facebook 0 Twitter 0 LinkedIn Messenger Print 0Shares