
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের মোগরখাল এলাকা থেকে ১৩ হাজার ৬শ ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পুরকায়স্তপুর গ্রামের তারা মিয়ার ছেলে মো রফিক আহমেদ ও একই এলাকার মৃত অমূল্য মালাকারের ছেলে অঞ্জন মালাকার।
র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানির কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে মহানগরের মোগরখাল এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে । এসময় তাদের বহন করা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৬’শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও ৫টি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
Facebook 0 Twitter 0 LinkedIn Messenger Print 0Shares