Aug 21, 2020

সিলেটে ২০১ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

featured image

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এয়ারপোর্ট বাইপাস এলাকা থেকে ২০১ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। আটক শিউলি আক্তার গোয়াইনঘাট উপজেলার বিত্তরগুল গ্রামের মৃত আবুল হোসেনের কন্যা।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্পের) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপির এয়ারপোর্ট থানাধীন বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত অসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook 0 Twitter 0 LinkedIn Messenger Print 0Shares


SHARE THIS