
নালিতাবাড়ী (শেরপুর) : স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে প্রশিক্ষণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শহরের আমবাগানস্থ নিজ বাসভবনে প্রশিক্ষণমূলক এ আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক নেতা মুঞ্জুরুল আহসান বুলবুল।
ঘণ্টাব্যাপী আলোচনায় তিনি সাংবাদিকতার বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে অবহিত করেন। এসময় প্রেসক্লাবের সভাপতি সামেদুল ইসলাম তালুকদার, সহসভাপতি লাল মোহাম্মদ শাহজাহান, যুগ্ম-সম্পাদক মুঞ্জুরুল আহসান, সাংবাদিক সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম তালুকদার, বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম, মুক্তার হোসেন, জাফর আহমেদ, আজিনুর রহমান ও দৌলত হোসেন উপস্থিত ছিলেন।