Showing posts with label আজকের খবর. Show all posts
Showing posts with label আজকের খবর. Show all posts

Aug 23, 2020

স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ কমে যাবে -স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ কমে যাবে -স্বাস্থ্যমন্ত্রী

featured image

ঢাকা অফিস ॥ স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ এমনিতেই কমে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘সংক্রমণ আরো কমাতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে, শারীরিক ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে, অসুস্থ হলে করোনার টেস্ট করাতে হবে। ভ্যাকসিনের অপেক্ষায় না থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চললে এমনিতেই করোনার সংক্রমন কমে যাবে।’ গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) আয়োজিত রাস্তা প্রশস্তকরণ এবং মেরামত কাজের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশেই করোনা সংক্রমণ অনেক বেশি। সে তুলনায় বাংলাদেশে জনসংখ্যা অনুপাতে করোনা সংক্রমণ বিশ্বের যেকোনো দেশের চাইতে অনেক কম। ‘করোনা সংক্রমণ কমিয়ে রাখা সম্ভব হয়েছে স্বাস্থ্যসেবা ভালো থাকার কারণে,’ যোগ করেন তিনি। জাহিদ মালেক বলেন, ‘বিএনপি-জামায়াত গ্রেনেড হামালা করে দেশকে একটি মৌলবাদী অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল। তারা দেশের উন্নয়ন চায়নি। শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের অনেক উন্নয়ন করেছে।’ এ সময় মন্ত্রী ১০ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ-বাংলাদেশ হাট-তিল্লী-ছনকা-নাগরপুর ২২ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ এবং মেরমাত কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক এস.এম.ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম আপেল, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী মাইজ ভান্ডারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

করোনা পরিস্থিতি বিবেচনায় নির্বাচন আর বিলম্বিত করতে রাজি নয় ইসি

করোনা পরিস্থিতি বিবেচনায় নির্বাচন আর বিলম্বিত করতে রাজি নয় ইসি

featured image

ঢাকা অফিস ॥ নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন অনুষ্ঠান নিয়ে করোনা পরিস্থিতি বিবেচনায় নেবে না। সেই প্রেক্ষিতে আগামী সপ্তাহেই ইসি জাতীয় সংসদের দুটি আসনের উপনির্বাচনের তফসিল নির্ধারণ করতে যাচ্ছে। পাশাপাশি শূন্য থাকা অন্য তিন সংসদীয় আসনের নির্বাচনও দ্রুত অনুষ্ঠানের সিদ্ধান্ত জানাতে পারে। সেজন্য ক্ষমতাসীন দলও সব শূন্য আসনের জন্য আগ্রহী প্রার্থীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। তাছাড়া সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও অক্টোবর থেকে ইসি স্থানীয় সরকারের ৩০০টির বেশি নির্বাচন শুরু করতে যাচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, করোনা ভাইরাসের কারণে গত ২১ মার্চ দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করা হয়। ইসি জানিয়েছিল করোনা ভাইরাসের প্রকোপ থাকা পর্যন্ত ওই সিদ্ধান্ত বহাল থাকবে। নির্বাচন কমিশনের ওই স্থগিতাদেশের কারণে সব প্রস্তুতি নিয়েও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত হয়ে যায়। গত ২৯ মার্চ ওই নির্বাচন হওয়ার কথা ছিল। একই দিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠানেরও তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ওই দুটি নির্বাচনও স্থগিত করা হয়। কিন্তু ইসির এমন সিদ্ধান্তের ব্যাপক সমালোচনার মুখেও কমিশন ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করে। বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠানে সাধারণভাবে সংবিধান নির্ধারিত ৯০ দিনের সময়সীমা গত এপ্রিলেই শেষ হয়ে যায়। এমন অবস্থায় নির্বাচন কমিশন সংবিধানের ১২৩-এর ৪ অনুচ্ছেদ অনুসারে দৈবদুর্বিপাকের কারণে ওই দুই নির্বাচন অনুষ্ঠানের জন্য আরো ৯০ দিন সময় নেয় এবং সময় বাড়ানোর আর কোনো উপায় না থাকায় গত ১৪ জুলাই ওই দুই আসনের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করে। সূত্র জানায়, বর্তমানে জাতীয় সংসদের ৫টি আসন শূন্য রয়েছে। গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুত পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসন শূন্য হয়। গত ৬ মে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় ঢাকা-৫ (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) আসন। ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হয় সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসন। সর্বশেষ গত ১০ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৮ (উত্তরা) আসন। ইতিমধ্যে ঢাকা-৫ ও পাবনা-৪ আসনের উপনির্বাচনের সাধারণ সময়সীমা পার হয়ে গেছে। ওই দুই আসনের নির্বাচনের জন্য বর্তমানে কমিশনের হাতে আছে দৈবদুর্বিপাকের বর্ধিত ৯০ দিন; যা যথাক্রমে আগামী ১ নভেম্বর এবং ২৮ সেপ্টেম্বর শেষ হবে। আর ঢাকা-১৮ আসনের নির্বাচনের জন্য কমিশনের হাতে সাধারণ সময় আছে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এমন অবস্থায় নির্বাচন কমিশন ঢাকা-৫ আসন বাদ রেখেই আগামী রোববার ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনের উপনির্বাচনের তফসিল নির্ধারণ করতে যাচ্ছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জাতীয় সংসদের শূন্য ৫টি আসনেরই মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। সূত্র আরো জানায়, চট্টগ্রাম সিটি ছাড়াও করোনার কারণে স্থানীয় সরকারের স্থগিত ১১৫টি নির্বাচন এবং অপসারণ, পদত্যাগ, মৃত্যু ও মেয়াদ শেষ হওয়ার কারণে নির্বাচন উপযোগী ১৮৭টি জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন আসছে অক্টোবর থেকেই শুরু হবে। সেক্ষত্রে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন বিলম্বিত করা হবে না। বরং যথাসাধ্য স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচন অনুষ্ঠান হবে। এদিকে এ প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর জানান, ইসির সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয় আগামী অক্টোবর মাস থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করা হবে আর নভেম্বর থেকে জাতীয় সংসদের শূন্য আসনগুলোর নির্বাচন সম্পন্ন করা হবে। ওসব নির্বাচনের জন্য আর সময় ক্ষেপণ করা হবে না। তার আগেই সম্পন্ন করা হবে ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনের নির্বাচন। আর চট্টগ্রাম সিটির নির্বাচন এমন সময় করা হবে যাতে ওই সিটির প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার পরপরই নির্বাচিত নতুন মেয়র দায়িত্ব নিতে পারেন।

সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে – কামাল

সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে – কামাল

featured image

ঢাকা অফিস ॥ করোনাভাইরাস মহামারীকাল সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেন। গতকাল শনিবার নিজ দল গণফোরামের আহ্বায়ক কমিটির বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি এই অভিযোগ তুলে তা প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন। গণফোরাম সভাপতি কামাল বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে করোনাকে নিয়ে সরকার দুর্নীতিকে প্রশ্রয় করে যাচ্ছে। তাদের (দুর্নীতিবাজ) বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার নিচ্ছে না। বন্যা পরিস্থিতি মোকাবেলায়ও সরকার ব্যর্থ বলে দাবি করেন তিনি। এবার বন্যা ও নদী ভাঙনে কৃষকদের ফসল মারা গেছে, মানুষের ঘরবাড়ি, জমি-জিরাত, স্কুল-কলেজ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাটি ধরে কামাল বলেন, এই হত্যাকান্ড দেখিয়ে দিল দলীয়করণকৃত এবং বিচার বহির্ভূত হত্যাকান্ড, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকা-ের ফলে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে জনগণের অধিকার রক্ষায় জাতীয় ঐক্যকে আরও জোরদার রতে হবে, জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে, বলেন কামাল। গণফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মহসিন রশীদের চেম্বারে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সাংসদ মোকাব্বির খান। বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, সদস্য, আ ও ম শফিক উল্ল্যা, মোশতাক আহম্মেদ, সেলিম আফার, মো. ইসমাঈল, হারুন তালুকদার, শাহ নুরুজ্জামান, কায়সার, শফিউর রহমান বাচ্চু, লিঙ্কন।

করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিতসাধীন রয়েছেন দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান

করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিতসাধীন রয়েছেন দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান

featured image

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান করোনা আক্রান্ত ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে বিভিন্ন মহল দোয়া করেছেন। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। করোনা নমুনা দিয়ে করোনা পজেটিভ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে বলে দৌলতপুর থানা পুলিশ সূত্র জানিয়েছে। দৌলতপুর থানার ওসি এস এম অরিফুর রহমানের সুস্থতার জন্য দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

করোনায় প্রাণ গেল আরও ৪৬ জনের, নতুন শনাক্ত ২২৬৫

করোনায় প্রাণ গেল আরও ৪৬ জনের, নতুন শনাক্ত ২২৬৫

featured image

ঢাকা অফিস ॥ দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১০ জন। হাসপাতালে মারা গেছেন ৪৫ জন ও বাড়িতে একজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯০৭ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৬৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯২ হাজার ৬২৫ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫ জনে। গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৯৫২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৫ হাজার ৫৬৭ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারী তিন হাজার ৯০৭ জনের মধ্যে পুরুষ তিন হাজার ৮২ জন (৭৮ দশমিক ৭৮ শতাংশ)এবং নারী ৮২৫ জন (২১ দশমিক ১২ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ৩৩ জন রয়েছেন। বিভাগওয়ারী পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।

 তফসিল হতে পারে ঢাকা-১৮ ও পাবনা-৪ এর উপনির্বাচনের

 তফসিল হতে পারে ঢাকা-১৮ ও পাবনা-৪ এর উপনির্বাচনের

featured image

ঢাকা অফিস ॥ আজ রোববার সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান কমিশনের ৬৮তম এ সভায় পাবনা-৪ ও ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের তফসিলের সিদ্ধান্ত হবে। এ ক্ষেত্রে আজ রোববার ই উপনির্বাচন দু’টির তফসিল ঘোষণা হতে পারে। এ ছাড়া শূন্য হওয়া নওগাঁ-৬ আসনে তফসিল এ দিন হতে পারে। তবে ঢাকা- ৫ এবং সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের তফসিল আপাতত হচ্ছে না। এ উপনির্বাচন দু’টির তফসিল আগামী মাসের মাঝামাঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, কমিশন ২৩ আগস্ট বেলা ৩টায় অনুষ্ঠেয় বৈঠকের নোটিশ ইতোমধ্যে সরবরাহ করেছে। কমিশন সূত্র জানায়, সভায় তিনটি আলোচ্যসূচি রয়েছে। এগুলো হলোÑ১. জাতীয় সংসদের ৭১ পাবনা-৪ ও ১৯১ ঢাকা-১৮ এর নির্বাচন অনুষ্ঠান ও অন্যান্য শূন্য আসনের নির্বাচন, ২. স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্থগিত, মেয়াদোত্তীর্ণ ও শূন্যপদের নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এবং ৩. বিবিধ। এদিকে, নির্বাচন কমিশন শূন্য আসনে উপনির্বাচনের উদ্যোগ নিলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নির্বাচন বিষয়ক কোনও তৎপরতা চোখে পড়েনি। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনের কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে। এসব আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে ইতোমধ্যে ফরম বিতরণ করছে। আজ রোববার পর্যন্ত ফরম সংগ্রহ ও মনোনয়ন কার্যক্রম চলবে। এরপর দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন একইসঙ্গে সবগুলো আসনের উপনির্বাচন না করলেও আওয়ামী লীগ সবগুলো আসনের জন্য তাদের দলীয় প্রার্থী ঠিক করে রাখবে। সংসদ সদস্যদের মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া এ পাঁচটি আসনের মধ্যে পাবনা-৪ ও ঢাকা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের প্রথম ৯০ দিন ইতোমধ্যে শেষ হয়েছে। করোনা সংক্রমণজনিত দ্বৈবদুর্বিপাকের কারণে নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে এ দুটি আসনের উপনির্বাচন দ্বিতীয় ৯০ দিনে হবে, যে সময়টি এখন চলমান। সিরাজগঞ্জ-১ আসনের প্রথম নব্বই দিন সময়কালের প্রথম নব্বই দিন শেষ হওয়ার পথে। এই আসনের উপনির্বাচনও দ্বিতীয় ৯০ দিনে হবে বলে ইসি সিদ্ধান্ত নিয়েছে। তবে, ঢাকা-১৮ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের প্রথম ৯০ দিন এখনও চলমান রয়েছে। এদিকে, আগামীকালের কমিশন সভা ছাড়াও চলতি সপ্তাহে আরও দুটি সভা করবে নির্বাচন কমিশন। সোমবার ২৪ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠেয় কমিশনের ৬৯তম সভায় এজেন্ডায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনা আইনের খসড়া অনুমোদন এবং ২৬ আগস্ট বুধবার সকালে অনুষ্ঠেয় ৭৯তম কমিশন সভায় রাজনৈতিক দলের নিবন্ধন আইন-২০২০ এর বিষয়ে প্রাপ্ত মতামতের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি রয়েছে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

featured image

নিজ সংবাদ ॥ র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গতকাল ২২ আগষ্ট বিকেল ৬টার দিকে কুষ্টিয়ার খোকসা পৌরসভাস্থ খোকসা কালীবাড়ি মোড়ে সরদার ফার্মেসী এন্ড সরদার মোবাইল সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা ১৫০ পিচ ইয়াবা, ২ টি মোবাইল ফোন, ৬ টি সীম কার্ড, নগদ ৮হাজার ৮শত টাকা সহ ২ আসামী মোঃ ফরহাদ (৩৬), পিতা-মোঃ আব্দুল রহমান, সাং-খোকসা, কালিবাড়ী ও মোঃ টোকন শেখ (২৭), পিতা-মৃত আফজাল শেখ, সাং-ওসমান পুর, উভয় থানা-খোকসাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়ার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া খোকসা থানায় সোপর্দ করা হয়েছে।

মেহেরপুরে আউশ ধান কর্তনের উদ্বোধন করলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

মেহেরপুরে আউশ ধান কর্তনের উদ্বোধন করলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

featured image

মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরে আউশ ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে জুম কনফারেন্সের মাধ্যমে ধান কর্তনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। গতকাল শনিবার সকাল ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের একটি মাঠে আনুষ্ঠানিকভাবে ধান কর্তনের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। জুম কনফারেন্সের মাধ্যমে ধান কর্তন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে যুক্ত ছিলেন মেহেরপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কৃষি মন্ত্রনালয়ের সচিব ড. মো ঃ নাসিরুজ্জামান, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক ড. মোঃ আব্দুল মহিত, বাংলাদেশ ধান গবেষণা ইনিষ্টিটিউটের মহা পরিচালক ড. মো ঃ শাজাহান কবির, মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী। এসময় বক্তব্য রাখেন মেহেরপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক নাসিমা খাতুন। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্থানীয় কৃষক মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন খাদ্য চাহিদা পূরণ ও কৃষকের লাভের জন্য আবাদ বৃদ্ধির করতে হবে।

ভারতের স্বাধীনতা দিবস সম্মাননা-২০২০

ভারতের স্বাধীনতা দিবস সম্মাননা-২০২০

featured image

শরীফুল ইসলাম ॥ কুষ্টিয়ার দৌলতপুরের কৃতিসন্তান বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ছোট গল্পকার অধ্যাপক কামরুল ইসলাম স্টেটগভর্মেন্ট পরিচালিত গুজরাট সাহিত্য অ্যাাকাডেমি ও মোটিভেশনাল স্ট্রিপসগ্লোবাল অ্যাাডমিনিস্ট্রেশন কর্তৃক যৌথভাবে প্রদত্ত ভারতের স্বাধীনতা দিবস সম্মাননা-২০২০ পেয়েছেন। ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে ১০৫জন ভারতীয় কবি/লেখক এবং পৃথিবীর ৮০টা দেশের ২৪৫জন কবি/লেখককে এই সম্মাননা প্রদান করা হয়। গুজরাট সাহিত্য অ্যাকাডেমির সভাপতি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডঃ বিষ্ণুপান্ড্য লেখক বাছাই কমিটিরও সভাপতি ছিলেন। আরও ছিলেন মোটিভেশনাল স্ট্রিপসগ্লোবাল অ্যাাডমিনিস্ট্রেশনের প্রতিষ্ঠাতা সম্মানিত লেখক শিজু এইচ. পল্লিথাঝেথ এবং মোটিভেশনাল স্ট্রিপসের সম্মানিত ফোরাম পরিচালক কবি সাব্রিনা ইয়াং। কবি হিসেবে এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি বড় আনন্দের ও উৎসাহের। এই সম্মাননা প্রদানের জন্য তিনি গুজরাট সাহিত্য অ্যাাকাডেমি, ডঃ বিষ্ণুপান্ড্য, মোটিভেশনাল স্ট্রিপসগ্লোবাল অ্যাাডমিনিস্ট্রেশন-এর প্রতিষ্ঠাতা সম্মানিত লেখক শিজু এইচ. পল্লিথাঝেথ এবং সম্মানিত ফোরাম পরিচালক কবি সাব্রিনা ইয়াংকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি একজন দ্বি-ভাষিক কবি। দেশে-বিদেশের পত্র-পত্রিকায় বাংলার পাশাপাশি তার ইংরেজি কবিতাও প্রকাশিত হয়ে আসছে। কামরুল ইসলামের জন্ম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের গোলাবাড়ি পাড়ায়। তিনি মূলত সরকারি কলেজের ইংরেজির অধ্যাপক। বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহীতে পরিচালক পদে কর্মরত আছেন। তিনি এগারটি কাব্যগ্রন্থ (নির্বাচিত কবিতা ও ২০২০ সালে কোলকাতার ভাষালিপি থেকে প্রকাশিত ‘কিছুটা ভোর বাতাসের গদ্যসহ’ কাব্যগ্রন্থসহ), চারটি প্রবন্ধের বই, একটি ছোট গল্পের বই এবং একটি

ঊফরঃবফ নড়ড়শ: এৎববহ ঋড়মং: অ ঈড়ষষবপঃরড়হ ড়ভ ঈড়হঃবসঢ়ড়ৎধৎু ইধহমষধ চড়বঃৎু (২০১৭)

এ পর্যন্ত প্রকাশিত হয়েছে। আমরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

আমজাদ-ইকবাল-সাইফুল-লিটন পরিষদের নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন

আমজাদ-ইকবাল-সাইফুল-লিটন পরিষদের নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন

featured image

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ২০২০- ২৪ নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আমজাদ-ইকবাল-সাইফুল-লিটন পরিষদের প্যানেল কার্যক্রম পরিচালনার জন্য কোটপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অফিস উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার নির্বাচনে আমজাদ-ইকবাল পরিষদের আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই অফিস থেকে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। অফিস উদ্বোধনকালে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমজাদ আলী খান ক্রীড়াঙ্গণে দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং প্রসঙ্গে আলোকপাত করেন সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত সাধারন সম্পাদক পদপ্রার্থী খন্দকার ইকবাল মাহমুদ, মীর সাইফুল ইসলাম, মোহাম্মদ রেজাউর রহমান, কাজী সাইদুর রহমান, হাসেম আলী, কাজী মিজানুর রহমান লিটন, মেহেরুন্নেসা বিউটসহ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন। বর্তমানে ক্রীড়া সংস্থার জেলার ক্রীড়াঙ্গনের স্থবিরতা দুর করার লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের ক্লাব ঐক্য পরিষদের মনোনীত প্যানেলকে জয়যুক্ত করে ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে এই পরিষদ নির্বাচিত হলে আগামী দিনে জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেকটি লিগ যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার ব্যবস্থা করা হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়দেরকে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি

বেনাপোলে নদীতে সাঁতার কাটতে গিয়ে লাশ হল কিশোর

বেনাপোলে নদীতে সাঁতার কাটতে গিয়ে লাশ হল কিশোর

featured image

যশোর : নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার ৭ ঘন্টা পর ইকরামুল ইসলাম (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা–ঘিবা জোড়া ব্রিজের নিচে কোদলা নদীতে। শনিবার বেলা ১টার সময় কোদলা নদীতে সে বন্ধুদের সাথে সাঁতার কাটতে গিয়ে হারিয়ে যায়। নিহত ইকরামুল ইসলাম বেনাপোল পোর্ট থানার ধ্যান্যখোলা দক্ষিণপাড়া গ্রামের ইমামুল হকের ছেলে। স্থানীয়রা জানায়, ইকরামুল, রনি ও হাবিবুল্লাহ কোদলা নদীর ব্রীজ থেকে লাফিয়ে সাঁতার কেটে দক্ষিণ দিকে যায়। সেখান থেকে ফেরার সময় রনি ও হাবিবুল্লাহ ব্রীজের উপর উঠলেও ইকরামুল উঠতে পারেনি। এসময় তার বন্ধুরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে গ্রামের লোকদের খবর দেয়। এরপর গ্রামের লোকজন এসে চেষ্টা করে তাকে উদ্ধার করতে পারেনি। বেনাপোল ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান তৌহিদুর রহমান সুমন বলেন, নদীতে সামান্য স্রোত থাকায় আমরা লাশটি উদ্ধার করতে ব‍্যর্থ হই। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা ৭টার সময় ইকরামুলের লাশটি উদ্ধার করে। – রফিকুল ইসলাম

যশোরে ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ 

যশোরে ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ 

featured image

যশোর: যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে একটি হাং মোটরসাইকেলসহ ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ। তবে এসময় কাউকে আটক করতে পারেনি। শনিবার (২২ আগস্ট) বিকেলে সাতমাইল এলাকা থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশের এসআই আনোয়ার আজিম গাড়ির পিছু নেয়। এসময় চালক বুঝতে পেরে সাতমাইল পশুহাটের কাছে রাস্তার ওপর গাড়ি ফেলে ভীড়ের ভেতর মিশে যায়।পরে গাড়ির ভেতর লুকিয়ে রাখা ১২৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। তিনি আরো বলেন, আসামী ধরার প্রচেষ্টা চলছে। আটক মালামাল শার্শা থানায় জমা দেয়া হবে।

সুনামগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

সুনামগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

featured image

সুনামগঞ্জ : আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা সংঘর্ষের ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
শনিবার বিকেল চারটার দিকে উপজেলার বালিয়াঘাট নতুন বাজারে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা সংঘর্ষ গড়ায় বিকেল সাড়ে ৫টা অবধি।
উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের বাসিন্দা জেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি আবুল খায়ের ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং ৫নং ওয়ার্ড ইউপি সদস্য একই গ্রামের অমৃতপুরের বাসিন্দা শফিকুল ইসলাম এ দুই নেতার সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দু’দফায় থানা ও ফাঁড়ি হতে পুলিশ ঘটনাস্থলে পৌছে এলোপাতারী লাটিচার্জ করলে সংঘর্ষে জড়িতরা সন্ধ্যা সাড়ে ৬ নাগাদ বাজার ছেড়ে চলে যায় বলে জানান, তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান।
এ সংঘর্ষের মুখে ওই বাজারের আতঙ্কিত ব্যবসায়ীরা সন্ধা ৭টা অবধি তাদের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ফের সংঘর্ষের আশংকায় জনস্বার্থে উপজেলার বালিয়াঘাট বাজারে সন্ধার পর হতে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

দেশে স্ত্রী তালাক দেয়ায় ওমানে যুবকের আত্মহত্যা

দেশে স্ত্রী তালাক দেয়ায় ওমানে যুবকের আত্মহত্যা

featured image

প্রবাসের ডেস্ক : ওমানে মারা গেছেন দুই বাংলাদেশি যুবক। তাদের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায়। মারা যাওয়া ব্যক্তিরা হলেন, উপজেলা সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী গ্রামের হযরত খানের ছেলে শাহীন খান (৩১) ও একই ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের আব্দুল মন্ডলের ছেলে নূর ইসলাম মন্ডল (৩০)।

শনিবার (২২ আগস্ট) বিকেলে মারা যান তারা। নিহতদের লাশ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের আব্দুল মন্ডলের ছেলে নূর ইসলাম মন্ডল (৩০) গত তিন বছর যাবৎ ওমানে রয়েছেন। গ্রামের বাড়িতে নূর ইসলাম মন্ডলের শ্যালকের বিয়েতে আসার জন্য সে শনিবার বিকেলে ওমানের একটি মার্কেট থেকে বিভিন্ন সামগ্রী কিনে বাসায় ফেরার পথে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান।

অপরদিকে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী গ্রামের হযরত খানের ছেলে শাহীন খান (৩১) বেশ কয়েক বছর যাবৎ ওমানে রয়েছেন। বিদেশ যাওয়ার আগে তিনি বিয়ে করে স্ত্রীকে বাড়ীতে রেখে যান। বিদেশে যাওয়ার পর তাদের দুজনের মধ্যে কলহ দেখা দেয়।

এরই জের ধরে মাত্র দু’দিন আগে স্ত্রী কাকলী আক্তার (২০) অভিভাবকদের উপস্থিতিতে প্রবাসী শাহীনকে তালাক দেন। এ খবর শুনতে পেয়ে শাহীন খান শনিবার বিকেলে ওমানে তার নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী গ্রামের হযরত খানের ছেলে শাহীন খান পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন এবং বালিয়াডাঙ্গী গ্রামের আব্দুল মন্ডলের ছেলে নূর ইসলাম মন্ডল হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন। দুই জনই ওমানে থাকেন। তাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

চীনে দুই জাহাজের সংঘর্ষে নিহত ৮

চীনে দুই জাহাজের সংঘর্ষে নিহত ৮

featured image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের ইয়াংজি নদীর মোহনায় একটি তেলের ট্যাঙ্কার ও একটি কার্গো জাহাজের সংঘর্ষে আট জনের নিশ্চিত প্রাণহানি ঘটেছে, নিখোঁজ রয়েছে ছয় জন । সমুদ্র কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়। খবর এএফপি’র।

বৃহস্পতিবার ভোর ৩টা ৩৯ মিনিটে দক্ষিণে প্রায় ১.৩ নটিক্যাল মাইল দূরবর্তি মোহনায়, প্রায় ৩ হাজার টন গ্যাসোলিন বহনকারী একটি ট্যাঙ্কার এবং বালু ও নুড়ি বোঝাই একটি জাহাজের মধ্যে সংঘর্ষে ট্যাংকারের ডেকে আগুন লেগে যায় এবং পরবর্তিতে সেটি ডুবে যায়। এ দুর্ঘটনার পরে তিনজনকে উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে ট্যাঙ্কারে আরোহন করা জরুরি কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর মোট আটটি লাশের সন্ধান পায়।

উদ্ধারকারীরা নিখোঁজদের অনুসন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। উদ্ধার ও অনুসন্ধান কাজে ১৫টি জাহাজ ও দু’টি বিমান ব্যবহৃত হচ্ছে।

পাকিস্তান-চীন কৌশলগত বৈঠক, ভাবনায় ভারত

পাকিস্তান-চীন কৌশলগত বৈঠক, ভাবনায় ভারত

featured image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের হেনান দ্বীপের রিসোর্টে ‘দ্বিতীয় বার্ষিক কৌশলগত আলোচনা’ শুরু হয়েছে পাকিস্তান ও চীনের মধ্যে। শুক্রবার থেকে শুরু হয়েছে এই বৈঠক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র এই বৈঠকের আলোচ্যসূচিতে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি রয়েছে কাশ্মির-সহ নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রসঙ্গ।

চীনের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার শুরু হওয়া দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বড় অংশ জুড়ে ছিল চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রসঙ্গ। শনিবার বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দিয়েছেন কুরেশি ও ওয়াং।

তাতে বলা হয়েছে, “শান্তিপূর্ণ, স্থিতিশীল, সহযোগিতাপূর্ণ এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ার বিষয়ে দু’পক্ষই ঐকমত্যে এসেছে। পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির বিষয়ে সহমত হয়েছে বৈঠকে।’’

তিব্বত ও শিনজিয়াংয়ের পাশাপাশি হংকং এবং তাইওয়ান নিয়ে চীনের সাম্প্রতিক কঠোর অবস্থানকেও যৌথ বিবৃতিতে সমর্থন জানিয়েছেন কুরেশি।

তাৎপর্যপূর্ণ ভাবে ‘ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক কাশ্মির বিবাদ’ প্রসঙ্গও ঠাঁই পেয়েছে যৌথ বিবৃতিতে। সেখানে বেইজিংয়ের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সনদ এবং নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের উল্লেখ করেছেন।

সেই সঙ্গে তিনি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘‘জম্মু ও কাশ্মিরের পরিস্থিতি সম্পর্কে পাকিস্তান অবহিত করেছে চীনকে। অবস্থান, উদ্বেগ এবং সাম্প্রতিক জরুরি বিষয়গুলির কথাও জানিয়েছে।’’

যদিও ভারত বরাবরই জম্মু ও কাশ্মির বিবাদকে ‘দ্বিপাক্ষিক সমস্যা’ হিসেবে চিহ্নিত করেছে। চলতি মাসেও পররাষ্ট্র মন্ত্রণায়ের এক বিবৃতিতে জম্মু ও কাশ্মিরকে ‘ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ’ হিসেবে বর্ণনা করে এ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করা হয়েছিল।

এছাড়া লাদাখে সাম্প্রতিক চীনা বাহিনীর উপস্থিতির পর তা নিয়ে ইসলামাবাদ-বেইজিং বিবৃতি নয়াদিল্লিকে চাপে রাখার কৌশল বলেই মনে করছেন কূটনীতি বিশেষজ্ঞদের একাংশ। পাশাপাশি, যৌথ বিবৃতিতে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় চীন-পাকিস্তান সহযোগিতার প্রসঙ্গও স্পষ্টতই ভারতের স্বার্থের পরিপন্থী।

আনন্দবাজার

করোনা ভাইরাস প্রসঙ্গে সুখবর দিলেন ড. বিজন কুমার

করোনা ভাইরাস প্রসঙ্গে সুখবর দিলেন ড. বিজন কুমার

featured image

বাংলার কাগজ ডেস্ক : শীত মৌসুম আসার আগেই বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. বিজন কুমার শীল।

শনিবার (২২ আগস্ট) সংবাদমাধ্যমকে তিনি বলেন, এখন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এমনটা হওয়ার কথা ছিল, কারণ গত ২০ দিন বা তার আগে দেশে অস্বাভাবিক গরম ছিল। ওই সময়টায় আবহাওয়ায় হাই-হিউমিনিটি ছিল। প্রচণ্ড গরমে মানুষের ইমিউনিটি কমে যায়। ওই একই সময়ে আবার বিভিন্ন কারণে এক স্থান থেকে আরেক স্থানে মানুষের যাতায়াতও বেশি ছিল। ফলে করোনা ভাইরাসেরও যাতায়াত ছিল মানুষের সঙ্গে। মানুষই করোনা ভাইরাস বহন করে। সে কারণে এখন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

বাংলাদেশে করোনা প্রাদুর্ভাবের বর্তমান অবস্থা প্রসঙ্গে এই অণুজীববিজ্ঞানী বলেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে, করোনা ভাইরাস মানুষকে আক্রান্ত করলেও, তীব্রতা এবং আগ্রাসী ভূমিকা অনেকটাই কমে গেছে। অনেকেই ভাইরাসের আক্রান্ত হলেও তার মধ্যে ক্লিনিক্যাল কোনো সাইন দেখা যাচ্ছে না। অনেকেই আক্রান্ত হয়ে আবার নিজের অজান্তেই সুস্থও হয়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য ভালো এবং সুখবর। শীত মৌসুমের আগেই বাংলাদেশ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে যাবে।

কাউন্টার বন্ধ থাকায় টিকিট কিনে ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা

কাউন্টার বন্ধ থাকায় টিকিট কিনে ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা

featured image

স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসের মধ্যেই খুলনা রেল স্টেশন থেকে ধীরে ধীরে সকল ধরণের এক্সপ্রেস চালু করা হচ্ছে। ট্রেনে অর্ধেক আসন খালি রেখে অনলাইনে বিক্রি করা হচ্ছে টিকিট। সকল আন্তঃনগরের পাশাপাশি অন্যান্য এক্সপ্রেস চালু করা হলেও কাউন্টার বন্ধ রাখা হয়েছে। যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে ধীরে ধীরে বাড়ছে জনসমাগমও।
জানা গেছে, করোনা ভাইরাসের শুরু থেকে মালবাহী ট্রেন বাদে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। শূণ্য পড়ে থাকে খুলনা আধুনিক রেল স্টেশন। পরে এক জুন থেকে শুরু করে সর্বশেষ ১৬ আগস্টের সুন্দরবন ও সীমান্ত এক্সপ্রেস চালুর মাধ্যমে খুলনা থেকে সকল আন্তঃনগর এক্সপ্রেস চলাচল শুরু করেছে। স্বাস্থ্যবিধি অনুযায়ি এক আসন খালি রেখে অনলাইনে টিকিট বিক্রি করলেও স্টেশনে বন্ধ রাখা হয়েছে টিকিট কাউন্টার। এদিকে অনলাইনে বিক্রিত টিকিট ফেরত দেওয়া যায় না। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
সরেজমিন খুলনা রেল স্টেশনে গেট দিয়ে প্রবেশ করতেই আগের মতো স্টেশনের গেটে রিক্সা, ইজিবাইক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্টেশনের মধ্যে যাত্রীদের একত্রে বসে থাকতে দেখা যায়। এদিকে সন্ধ্যা হলেই স্টেশনে আগের মতো সাধারণ জনগণের চাপ বাড়তে থাকে।
ঢাকাগামী যাত্রী এনামুল কবির বলেন, স্টেশনে আগের মতো জনসমাগম হচ্ছে। কিন্তু টিকিট কাউন্টার বন্ধ থাকায় যাত্রীরা ভ্রমণ বিষয়ক কোন বিষয়ে কথা বলার সুযোগ পাচ্ছে না।
যশোরগামী যাত্রী সামিয়া ইসলাম বলেন, আগে যাত্রীরা কোন সমস্যা হলেই কাউন্টারে সাহায্য নিতো। কিন্তু সবকিছু আগের মতো শুধু কাউন্টার বন্ধ থাকায় যাত্রীদের টিকিট নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
খুলনা রেল স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, রেল স্টেশনে ধীরে ধীরে জনসামগম বাড়ছে। সকল টিকিট অনলাইনে বিক্রি করায় কাউন্টার বন্ধ রাখা হয়েছে। টিকিট ছাড়া কোন যাত্রী প্লাট ফরমে প্রবেশ করতে পারেন না।

দৌলতপুরে শোক দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা

দৌলতপুরে শোক দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা

featured image

স্টাফ রিেেপার্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা অডিটোরিয়ামে দৌলতপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তিলক কুমার গোস্বামী। সভা সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুজ্জামান বাবু। প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক বিভূতি ভূষণ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যশোর বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র, শাহীন জামাল পন, শেখ মফিজুর রহমান হিরু। উপস্থিত ছিলেন শ্যামল কুমার সিংহ, অধ্যাপক মাধব কৃষ্ণ মন্ডল, নুরুল ইসলাম নুরু, মানিক ঠাকুর বাপ্পা, রিপন আহম্মেদ, রবীন্দ্রনাথ,অনিরুদ্ধ রায়, ডাক্তার এম এ মান্নান ইকবাল আহম্মেদ ধ্বনি, মোহাম্মাদ সেলিমসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের শিল্পীরা সঙ্গীত ও আবৃতি পরিবেশন করে।

দৌলতপুরের ইজিবাইক চালক টুটুল হত্যা মামলার তদন্ত ঝিমিয়ে পড়েছে, পরিবার হতাশ

দৌলতপুরের ইজিবাইক চালক টুটুল হত্যা মামলার তদন্ত ঝিমিয়ে পড়েছে, পরিবার হতাশ

featured image

মোঃ আশিকুর রহমান, ৪নং ওয়ার্ড প্রতিনিধিঃ নগরীর দৌলতপুর থানাধীন ৪নং ওয়ার্ড দেয়ানা উত্তরপাড়ার বাসিন্দা ইকলাস মোল্লার ছেলে ইজিবাইক চালক টুটুল মোল্লার হত্যা মামলাটি ঝিমিয়ে পড়েছে। এতে করে পরিবারের সদস্যরা ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে। একই সাথে তারা পুলিশের ভূমিকায় হতাশা ব্যক্ত করেছেন।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় ৬ আগষ্ট বিকালে ইজিবাইক নিয়ে বের হয় টুটুল মোল্লা। রাত্র ৯ টা নাগাদ তাকে স্থানীয় মুচিপাড়া মোড়ে দেখা যায়। রাতে বাড়ী ফেরার কথা থাকলেও সে বাড়ী ফেরেনি। পরের দিন সকালে টুটুলের খোজে বের হয় স্বজনেরা। তার স্বজনরা সম্ভব্য সকল স্থানে খোজার পর না পেয়ে থানা পুর্লিশের সরণাপন্ন হন। এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির জানান, ৭ আগষ্ট রাত্রেই দৌলতপুর থানা হতে সকল থানার ওসিবৃন্দের নিকট বেতারবার্তা যোগে টুটুলের নিখোজের বিষয়টি প্রেরণ করা হয়। পরে টুটুলের লাশ পাওয়া যায়। উদ্ধার করা হয় তার ইজিবাইকটা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও হরিণটানা থানার এসআই রাসেল বলেন, গত ৬ আগষ্ট রাত্র ১২টার দিকে হরিনটানা থানাধীন এলাকায় মোবাইল ডিডটি অফিসার এসঅআই রহমত ও পেট্রোল ডিউটি অফিসার এসআই জয়দেবসহ সঙ্গীয় ফোর্স সিটি বাইবাসের জয়বাংলা মোড় ও মোস্তোর মোড়ের মাঝামাঝি টহলরত অবস্থায় অচেতন গুরুতর অবস্থায় অজ্ঞাত যুবক দেখতে পায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। পরে নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়। ইজিবাইক চালক টুটুলের এ হত্যাকান্ডের ঘটনায় ছোট ভাই রাজিব (২২) বাদী হয়ে অজ্ঞাত আসামী করে হরিনটানা থানায় মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল হোসাইন বিশেষ অভিযান চালিয়ে খালিশপুর বিআইডাব্লিউ রোডস্থ আলমনগর পোড়া মসজিদ এলাকা হতে রবিউল ইসলাম রাজু (২০), রাকিব হোসেন রকি (২২) এবং বাগেরহাট সদর থানার লিচুতলা হতে সাদ্দাম হাওলাদার (৩০) কে ১১ আগষ্ট গ্রেফতার করে। আটককৃত ৩ আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ১২ আগষ্ট আদালতে প্রেরণ করে বলে জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামীরা আদালতের নিকট ১৬৪ ধারায় (স্বীকারোক্তী মূলক জবানবন্দি) দেওয়ার সম্মতি দেবে বলে আবেদন করা হয়। এর মধ্য চোরাই ইজিবাইক ক্রেতা সাদ্দাম হাওলাদার স্বীকারোক্তী মূলক জবানবন্দী দিলেও বাকী দুইজন জবান বন্দী দেয়নি। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ বাকী দ্ইু আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করার সুযোগ থাকলেও রহস্যজনক কারণে তা করা হয়নি। উল্টো মামলার তদন্তকারী কর্মকর্তা বলেছেন, ১৬৪ ধারা আবেদন করার পর ওই আসামী স্বীকারোক্তীমূলক জবানবন্দী না দিলেও তাকে রিমান্ডের আবেদন করার কোন সুযোগ নেই। তবে এ ঘটনায় নতুন আসামী গ্রেফতার করতে পারলে তাকে রিমান্ডে নেয়া হবে। তিনি আরো বলেন, নিহতের উদ্ধারকৃত ইজিবাইকটি আইনি প্রক্রিয়া শেষে শীঘ্রই নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে এ্যাড. আব্দুল মান্নান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন তবে আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করতে পারেন। এতে আইনি কোন বাধা নেই। নিহতের স্বজন কাঞ্চন হতাশ প্রকাশ করে জানান, আমি আর আমার ভাগ্নে (অর্থ্যাৎ মামলার বাদী) রাজিব ১৯ আগস্ট সন্ধ্যায় হরিনটানা থানায় হাজির হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে ইজিবাইক ফেরৎ ও আসামীদের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনারা ইজিবাইক ফেরৎ পাওয়ার জন্য আদালতে আবেদন করুন, আদালত আদেশ দিলে আপনাদের ইজিবাইক ফেরৎ দেওয়া হবে। তবে আসামীদের দেখতে চাইলে এবং বাদীদের না জানিয়ে চালান দেওয়া হলো এমন প্রশ্নের উত্তরে তদন্তকারী কর্মকর্তা বলেন, এটা মাডার কেস পানি যত ঘোলাবেন, পরিবেশ তত ঘোলাটে হবে। তাছাড়া এ বিষয়ে বেশি ঢাক ঢোল পিটিয়ে কাজ নেয়, যা আপনাদের ক্ষতির কারণ হতে পারে। এতে করে আসামীদ্বয় সহজে খালাস পেয়ে যেতে পারে। নিহতের পরিবার মনে করছে ক্রমশ এই হত্যা মামলা যেন ঝিমিয়ে যাচ্ছে। তিনি তদন্তকারী কর্মকর্তার কথ্য়া চরম হতাশ হয়েছেন বলে জানান।